উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পকেটমার
সঠিক উত্তর
সঠিক উত্তর: পকেটমার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• উপপদ তৎপুরুষ সমাস:
- উপপদ তৎপুরুষ সমাস হলো এমন এক ধরনের সমাস যেখানে পূর্বপদে কোনো বিশেষ্য (নাম বা বস্তু) থাকে এবং পরপদে কৃদন্ত পদ থাকে।
- কৃদন্ত পদ হলো ধাতুর সঙ্গে কৃৎ-প্রত্যয় যোগে তৈরি শব্দ, যা কোনো কাজ বা কর্মকাণ্ড বোঝায়;
- যেমন: ধরা, চাটা, মারা।
- যখন এই কৃদন্ত পদের আগে কোনো বিশেষ্য পদ যুক্ত হয়, তখন সেটিকে উপপদ বলা হয়।
- উপপদ ও কৃদন্ত পদের মিলনে যে নতুন শব্দ তৈরি হয়, সেটিই উপপদ তৎপুরুষ সমাস।
- এই সমাস সাধারণত কোনো ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদের কাজ বা কর্মকাণ্ড প্রকাশ করে।
- উপপদ তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ:
- ছেলেধরা = ছেলে ধরে যে,
- জলচর = জলে চরে যে,
- জলদ = জল দেয় যে/যা,
- জাদুকর = জাদু করে যে,
- প্রভাকর = প্রভা করে যে,
- পকেটমার = পকেট মারে যে,
- মাছিমারা = মাছি মারে যে,
- প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে।
--------------------
অন্যদিকে,
• দুগ্ধ ফেনার তুল্য = দুগ্ধফেননিভ, নিত্য সমাসের উদাহরণ।
• উৎ (উন্নত) কণ্ঠিত = উৎকণ্ঠিত, প্রাদি সমাসের উদাহরণ।
• রীতিকে অতিক্রম না করে = যথারীতি, অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ);
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন