- সংকোচক অব্যয় নয়- যদি। এটি একটি অনুগামী সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ। সংকোচক অব্যয়:- যে অব্যয় দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করে, তাকে সংকোচক অব্যয় বলে। যেমন- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে 'অথচ' অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে। - কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।