মেধাবী
Toggle menu

নিচের কোনটি সম্বন্ধ কারকের উদাহরণ?

সঠিক উত্তর
ফুলের গন্ধে ঘুম আসে না।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সম্বন্ধ কারক: - যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। - এই কারকে শব্দের সঙ্গে '-র', -এর', '-য়ের', '-কার', '-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -ফুলের গন্ধে ঘুম আসে না।- আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।- তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।অন্যদিকে,• রাজীব বাংলা ব্যাকরণে ভালো।- এটি ’অধিকরণ কারক’।• জমি থেকে ফসল পাই। এটি ’অপাদান কারকের’ উদাহরণ।• ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এটি ’করণ কারকের’ উদাহরণ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, নবম দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ফুলের গন্ধে ঘুম আসে না। সঠিক
রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
জমি থেকে ফসল পাই।
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড