• 'বিপদগ্রস্থকে সাহায্য কর।' বাক্যটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হবে- বিপদগ্রস্তকে সাহায্য কর। - এখানে 'বানানজনিত ভুল' ছিলো। এ কথা প্রমাণিত হয়েছি। - অশুদ্ধ বাক্য। এর শুদ্ধরূপ - এ কথা প্রমাণিত হয়েছে। প্রশ্নের অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে, - পরােপকার মনুষ্যত্বের পরিচায়ক। - ভাত ছড়ালে কাকের অভাব হয় না। - এ কথা প্রমাণিত হয়েছে। এই বাক্যগুলো শুদ্ধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।