মূল বিষয়বস্তুতে যান

একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করতে পারে কোন ডিভাইসটি?

সঠিক উত্তর

পেনড্রাইভ

সঠিক উত্তর: পেনড্রাইভ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• পেনড্রাইভ একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করতে পারে।• ইনপুট ডিভাইস:- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা সংগ্রহ করে, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।- কম্পিউটারে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে কীবোর্ড, মাউস, ট্র্যাকবল, জয়স্টিক, টাচ স্ক্রিন, বারকোড রিডার, পয়েন্ট-অফ-সেল, OMR, OCR, স্ক্যানার, ডিজিটাইজার, লাইটপেন, গ্রাফিক্স প্যাড, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।• আউটপুট ডিভাইস:- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার প্রক্রিয়াজাত ফলাফল দেখায়, তাকে আউটপুট ডিভাইস বলে।- উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইমেজ সেটার, ফিল্ম রেকর্ডার, হেডফোন ইত্যাদি।• ইনপুট-আউটপুট ডিভাইস:- যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে, তাদের ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।- উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে হার্ড ডিস্ক, CD/DVD, টাচ স্ক্রিন, পেনড্রাইভ, মডেম ইত্যাদি।উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পেনড্রাইভ সঠিক
  2. স্পিকার
  3. লাইটপেন
  4. জয়স্টিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল