মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?

সঠিক উত্তর

হেড ফোন

সঠিক উত্তর: হেড ফোন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• হেড ফোন (Headphone) একটি আউটপুট ডিভাইস, এটি কম্পিউটার বা মোবাইল থেকে আসা বৈদ্যুতিক সংকেতকে শব্দ তরঙ্গে রূপান্তর করে আমাদের কানে পৌঁছায়। অর্থাৎ, এটি কম্পিউটার থেকে ডেটা বা তথ্য বাইরে বের করে দেয়, তাই এটি একটি আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস নয়।
• ইনপুট ডিভাইস:
- যে সব যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারে বিভিন্ন ডাটা এবং নির্দেশ প্রদান করা হয় সেসব যন্ত্র বা ডিভাইসকে ইনপুট ডিভাইস বলা হয়।

• ইনপুট ডিভাইসের বৈশিষ্ট্য:
- ইনপুট ডিভাইস ব্যবহারকারীর কাছ থেকে ডেটা বা নির্দেশনা গ্রহণ করে।
- এটি সেই ডেটাকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়।
- প্রতিটি ইনপুট ডিভাইসের নিজস্ব নির্ভুলতা ও গতির মাত্রা রয়েছে।

• ইনপুট ডিভাইসের উদাহরণ:
- কি-বোর্ড,
- ওএমআর,
- মাউস,
- ওসিআর,
- ট্র্যাকবল,
- স্ক্যানার,
- জয়স্টিক,
- ডিজিটাইজার,
- টাচ স্ক্রিন,
- লাইটপেন,
- বার কোড রিডার,
- পয়েন্ট অফ সেল, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

অন্যদিকে,
আউটপুট ডিভাইস সমূহ হলো-
- মনিটর,
- প্রিন্টার,
- প্লটার,
- স্পিকার,
- মাল্টিমিডিয়া প্রজেক্টর,
- ইমেজ সেটার,
- ফিল্ম রেকর্ডার,
- হেড ফোন ইত্যাদি।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Computer & ICT Cloud[Live Publications]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্ক্যানার
  2. সিডি-রম
  3. হেড ফোন সঠিক
  4. টাচ প্যাড

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  4. 4কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  5. 5নিচের কোনটি output device নয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল