মূল বিষয়বস্তুতে যান

নিম্নের কোনটি জটিল বাক্য?

সঠিক উত্তর

যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে।

সঠিক উত্তর: যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় জটিল বাক্যে। গঠনগত দিক বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।যেমন,- সরল বাক্য,- জটিল বাক্য,- যৌগিক বাক্য।জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।যেমন-যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর:মূল অর্থ ঠিক রেখে জটিল বাক্যে সাপেক্ষ যোজক ও সাপেক্ষ সর্বনাম ব্যবহার করতে হবেখণ্ডবাক্য দুটির মাঝে কমা দিতে হবে।সরল বাক্য: দুর্জন লােক পরিত্যাজ্য।জটিল বাক্য: যেসব লােক দুর্জন, তারা পরিত্যাজ্য।সরল বাক্য: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।জটিল বাক্য: যেহেতু তুমি চেষ্টা করােনি, তাই ব্যর্থ হয়েছ।সরল বাক্য - আমার দেখাবে আমার সত্য। জটিল বাক্য - যা আমার পথ তাই আমাকে পথ দেখাবে।সরল বাক্য - সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। জটিল বাক্য - যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে। সরল বাক্য - দুর্জন লোক পরিত্যাজ্য।জটিল বাক্য - যে লোক দুর্জন, সে পরিত্যাজ্য।উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
  2. সে এখানে এল এবং সব কথা খুলে বলল।
  3. যখন সূর্য উদিত হয় তখন পদ্মফুল ফোটে। সঠিক
  4. আমার দেখাবে আমার সত্য।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল