• 'অন্তরীপ' এর সমস্তপদ = অন্তর্গত অপ (জল) যার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত।
• নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস: - যে বহুব্রীহি সমাস কোনাে নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। যেমন- - দুই দিকে অপ যার = দ্বীপ, - অন্তর্গত অপ(জল) যার = অন্তরীপ, - নরাকারের পশু যে = নরপশু, - জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, - পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূৰ্থ ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।