মূল বিষয়বস্তুতে যান

কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কীসের মাধ্যমে নির্ণয় করা যায়?

সঠিক উত্তর

গলনাঙ্ক

সঠিক উত্তর: গলনাঙ্ক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গলনাঙ্ক: 
- কঠিন পদার্থকে তাপ প্রয়োগে তরল অবস্থায় পরিবর্তিত করার প্রক্রিয়াকে গলন বলা হয়। 
- কঠিন পদার্থ বিশুদ্ধ হলে এটি নির্দিষ্ট তাপমাত্রায় গলতে আরম্ভ করে এবং গলন যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে। 
- এরূপ যে স্থির তাপমাত্রায় কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে ঐ কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। 
- কঠিন পদার্থের মধ্যে অপদ্রব্য বা ভেজাল মিশ্রিত থাকলে উহা অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় গলতে শুরু করে। 
- তাই বলা যায়, কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়। 

স্ফুটনাঙ্ক: 
- কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থকে তার সর্বস্থান হতে বুদ্ বুদ্ গঠনসহ বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। 
- যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থের বাষ্পীয় চাপ স্বাভাবিক বায়ু-মণ্ডলীয় চাপের সমান হওয়ার ফলে ঐ তরল পদার্থটির সর্বস্থান হতে বুদ্ বুদ্ গঠনসহ ফুটতে শুরু করে, ঐ তাপমাত্রাকে ঐ তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। 
- স্ফুটনাঙ্ক প্রক্রিয়ার মাধ্যমে কোন তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। 

বাষ্পীভবন: 
- কোন তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। 

ঘনীভবন: 
- যখন কোন বস্তু তার বায়বীয় অবস্থা হতে তরল অবস্থায় রূপান্তরিত হয়,তখন তাকে ঘনীভবন বলে। 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ঘনীভবন
  2. স্ফুটনাঙ্ক
  3. গলনাঙ্ক সঠিক
  4. বাষ্পীভবন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল