মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন শহরে?

সঠিক উত্তর

প্যারিস

সঠিক উত্তর: প্যারিস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোন শহরে?

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

• মূলত লড়াইটা ছিল ২০২৪ এর আয়োজক কে হবে তা নিয়েই। প্যারিস ও লস এঞ্জেলেস দুই শহরের কর্তৃপক্ষই চাইছিল টোকিওর পরের আয়োজক হতে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) গত জুনে ২০২৪ ও ২০২৮ এর আয়োজক হিসেবে প্যারিস ও লস এঞ্জেলেসের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছিল। কিন্তু দুই শহরের মধ্যে কে প্রথমে ও পরের আয়োজক হবে সেটা তখন তারা জানায়নি। এবার লস এঞ্জেলেস কর্তৃপক্ষ নিজেরাই ২০২৮ এর জন্য নিজেদের নাম প্রস্তাব করায় প্যারিসের সামনেও আর বাধা থাকলো না।

• আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে লস এঞ্জেলেস শহর কর্তৃপক্ষ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে ৪৪ বছর পর তৃতীয়বারের মত অলিম্পিকের আয়োজক হওয়ার সম্মান অর্জন করবে লস এঞ্জেলেস। ১৯৩২ সালে সর্বপ্রথম এই শহরে অলিম্পিক অনুষ্ঠিত হয়। এর পর ১৯৮৪ সালে দ্বিতীয়বারের মত অলিম্পিক আয়োজন করেছিল তারা।

• অন্যদিকে প্যারিসে অলিম্পিক ফিরতে চলেছে পাক্কা ১০০ বছর পর। ১৯২৪ সালে শেষবারের মত অলিম্পিক আয়োজন করেছিল ভালোবাসার শহর হিসেবে খ্যাত প্যারিস। ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হওয়ার চার বছর পরের আয়োজন বসেছিল প্যারিসে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. টোকিও
  2. লস এঞ্জেলেস
  3. প্যারিস সঠিক
  4. লন্ডন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড