মুসলিম লীগ: - মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায়। - উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হলো- মুসলিম লীগ। - মুসলিম লীগ ১৯০৬ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়। - শুরুতে আগা খান এবং চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক পরিচালিত এ দলটি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে জনসমর্থন তৈরিতে এবং অবশেষে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। - ১৯৩৭ সালের নির্বাচনে বাংলায় মুসলিম লীগ বিস্ময়কর সাফল্য অর্জন করে। - ১৯৩৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী এ.কে ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন এবং এর ফলে তার মন্ত্রিসভা কার্যত মুসলিম লীগ মন্ত্রিসভায় পরিণত হয়।