• ইনকা সভ্যতা: - দক্ষিণ আমেরিকা অঞ্চলের একমাত্র বিখ্যাত সভ্যতা হচ্ছে ‘ইনকা সভ্যতা’। - এটি অন্যান্য সভ্যতার তুলনায় সাম্প্রতিক সময়ের সভ্যতা। - সভ্যতাটির উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০ খ্রিস্টাব্দ থেকে ১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত। - দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিন-পূর্বাঞ্চলে এই সভ্যতার গোড়াপত্তন ঘটে। - পরবর্তীতে তা উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। - ইনকা সভ্যতার প্রধান ভাষার নাম ছিল - কুয়েচুয়া (Quechua)। - ইনকা সভ্যতার সবচেয়ে বড় নিদর্শন মাচুপিচু (Machu Picchu) যা সম্ভবত ১৪৫০ সালের দিকে নির্মিত হয়েছিল।