বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে। সমুদ্রবন্দরটি নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা করছে জাপান সরকার। প্রকল্পে মোট ব্যয় হবে ১৭,৭৭৭ কোটি টাকা যার অধিকাংশ জাপানি সংস্থা জাইকা সরবরাহ করবে। ২০২৬ সালে বন্দর নির্মাণের কাজ সমাপ্ত হবে। তবে এটি স্বতন্ত্র বন্দর না হয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বন্দর হিসেবে কাজ করবে। (সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট)