মেধাবী
Toggle menu

মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol) সর্বশেষ কোথায় সংশোধিত হয়?

সঠিক উত্তর
রুয়ান্ডা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মন্ট্রিল প্রটোকলের পূর্ণনাম - The Montreal Protocol on Substances That Deplete the Ozone Layer। 
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ কমানোর উদ্দেশ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে এই চুক্তিটি স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।

চুক্তি অনুমোদন: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল।
চুক্তি কার্যকর: ১ জানুয়ারি, ১৯৮৯ সাল।
চুক্তি স্বাক্ষরকারী পক্ষ: ৪৬টি দেশ।
চুক্তি অনুমোদনকারী পক্ষ: ১৯৭টি।
বাংলাদেশের অনুমোদন : ২ আগস্ট, ১৯৯০ সাল।

মন্ট্রিল প্রটোকলের দপ্তর - UNEP - এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। চুক্তির অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ও অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনার জন্য চুক্তির পক্ষ সমূহ বছরে ১বার বৈঠক করে।
মন্ট্রিল প্রটোকল অনুমোদনের দিন - ১৬ সেপ্টেম্বরকে “বিশ্ব ওজোন দিবস” (International Day for the Preservation of the Ozone Layer) হিসাবে পালিত হয়। ২০০০ সাল থেকে জাতিসংঘ এই দিবসটি পালন করার সিদ্ধান্ত নেয়।
মন্ট্রিল প্রটোকলের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫ বার সংশোধিত হয়েছে।
সংশোধনী গুলো হচ্ছে -
১. লন্ডন সংশোধনী - The London Amendment (1990)
২. কোপেনহেগেন সংশোধনী - The Copenhagen Amendment (1992)
৩. মন্ট্রিল সংশোধনী - The Montreal Amendment (1997)
৪. বেইজিং সংশোধনী - The Beijing Amendment (1999)
৫. কিগালি সংশোধনী - The Kigali Amendment (2016)
সর্বশেষ সংশোধনীর নাম - কিগালি সংশোধনী (Kigali Amendment)।

কিগালি সংশোধনী (Kigali Amendment) - ১৫ অক্টোবর, ২০১৬ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে মন্ট্রিল প্রটোকল সর্বশেষ সংশোধিত হয়। এটি ২০১৯ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়। সংশোধনী অনুসারে সংশ্লিষ্ট পক্ষসমূহ ২০৪৭ সাল পর্যন্ত ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক হাইড্রোফ্লোরো কার্বন (HFCs) - জাতীয় গ্যাসের ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে ঐক্যমত হয়। এই চুক্তিটি এখন পর্যন্ত ১০০টি দেশ অনুমোদন করেছে।

সূত্র: UNEP এর ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রুয়ান্ডা সঠিক
ঘানা
কেনিয়া
জাম্বিয়া

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড