মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

ইরানি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কোথায় সমাহিত করা হয়েছে?

সঠিক উত্তর

মাশহাদ

সঠিক উত্তর: মাশহাদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সমাহিত
- হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তাঁর নিজ শহর মাশহাদে দাফন করা হয়েছে।
- দেশটির অতিরক্ষণশীল প্রেসিডেন্ট রাইসির (৬৩) জন্ম ও বেড়ে ওঠা উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরে।
- এখানে শিয়াদের ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হয়।
- ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
- পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে যাচ্ছিল সেটি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ আট আরোহীর সবাই নিহত হন।
- রাইসির জানাজা অনুষ্ঠিত হয় পূর্ব বিরজান্দ শহরে। এতে শোকার্ত লাখো মানুষ অংশ নেন। তাঁকে শেষবিদায় জানান তাঁরা।
- পরে রাইসির মরদেহ উড়োজাহাজে করে মাশহাদ শহরে নেওয়া হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
- মাশহাদ শহরে রাইসিকে দাফনের আগে শোকাহত লাখো মানুষে রাজপথ ভরে যায়।
- বিদেশি কূটনীতিকদের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের কর্মকর্তারাও রাইসিকে শ্রদ্ধা জানাতে শহরটিতে যান।

সূত্র- বিবিসি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কায়রো
  2. তেহরান
  3. মাশহাদ সঠিক
  4. রামাল্লা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড