সাগরে সাঁতার কাটা সহজ: - কোন প্রবাহী অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমূখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। - সমুদ্রের পানিতে নানা রকম লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। - যার কারণে সমুদ্রের পানির ঘনত্ব সাধারণ পানির থেকে বেশি হয়। - ফলে সমুদ্রের পানির প্লবতা বেশি আর নদীর পানির প্লবতা কম। - যেহেতু সমুদ্রের পানির প্লবতা বেশি, সেহেতু সমুদ্রের পানিতে সাতারুর শরীর হালকা বোধ হয়। - ফলে সাঁতার কাটা অধিকতর সহজ হয়।