দেশের প্রথম কৃষি বান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
ফুলবাড়ী, কুড়িগ্রাম
সঠিক উত্তর: ফুলবাড়ী, কুড়িগ্রাম
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• প্রথম কৃষিবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র:
→ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪০ একর জমিতে দেশের প্রথম কৃষিবান্ধব বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
→ ইতোমধ্যে প্রকল্পের ভূমি লিজসহ শুরু হয়েছে সীমানা নির্ধারণ কার্যক্রম।
→ বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে এমএ গ্রিন এনার্জি লিমিটেড।
→ ফুলবাড়ী উপজেলার সোনাইকাজির চরের ১৪০ একর জমির ওপর সৌরবিদ্যুতের এই প্রকল্প স্থাপিত হলে এখান থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, যা কুড়িগ্রাম জেলার চাহিদা মেটানোর পর অন্য এলাকারও বিদ্যুৎ সুবিধাপ্রাপ্তিতে অনন্য ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: সমকাল (১৭ নভেম্বর ২০২৩)।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- ফুলবাড়ী, কুড়িগ্রাম সঠিক
- রামু, কক্সবাজার
- রাজনগর, মৌলভীবাজার
- হোমনা, কুমিল্লা
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00