আলেপ্পো শহর: - ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত আলেপ্পো। - বর্তমানে এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর। - আলেপ্পোর প্রাচীন নাম হালাব। - পলিও-ব্যাবিলনিয় সময়ের শহর এটি। - আলেপ্পো বা হালাবে শাসন করত ইন্দো-ইউরোপিয়ান গোষ্ঠী হিটাইটরা। - এরপর এখানে রাজত্ব চালায় আসেরিয়ান, গ্রিক এবং পারসিকরা। -আরও পরে এখানে শাসন করেছে রোমান, বাইজানটাইন, আরবরা। - ক্রুসেডের পর এই জায়গা চলে যায় মঙ্গল এবং ওত্তোমানদের দখলে।
⇒ সিরিয়া: - ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত। - ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। - এর রাজধানী: দামেস্ক। - বিখ্যাত শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা। - মুদ্রা: পাউন্ড।