১৯৭১ সালে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
খুলনা
সঠিক উত্তর: খুলনা
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর:
- ১৯৭১ সালে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর খুলনায় অবস্থিত।
- এটি দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর।
- এখানে আছে বাঙালির মুক্তি, স্বাধীনতার স্পৃহা আর মুক্তিযুদ্ধকালের সবচেয়ে মর্মন্তুদ পর্বের অসংখ্য নিদর্শন।
- সেগুলোর সামনে দাঁড়ালে দর্শনার্থীর চোখে ভেসে ওঠে বাংলাদেশ রাষ্ট্রের জন্মমুহূর্তের যন্ত্রণার দিনগুলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের উৎসাহে ২০১৪ সালের ১৭ মে খুলনায় এই জাদুঘর যাত্রা শুরু করে।
- ২০১৫ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরের ২৬ সাউথ সেন্ট্রাল রোডের দ্বিতল একটি বাড়ি উপহার দেন।
- সংস্কারের পর ২০১৬ সালের ২৬ মার্চ সেই বাড়িতে স্থানান্তর হয় জাদুঘরটি।
- ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতনের নিদর্শন সংরক্ষণ, বধ্যভূমি ও গণকবর-সংক্রান্ত তথ্যভান্ডার গড়ে তোলা, গণকবর ও বধ্যভূমি চিহ্নিত করা এবং গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছে তারা।
উৎস: i) ২৭ মার্চ ২০১৯, প্রথম আলো।
ii) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- যশোর
- খুলনা সঠিক
- রাজশাহী
- গোপালগঞ্জ
প্রশ্ন তথ্য
- বিষয়
- সাম্প্রতিক বিষয়াবলি
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00