মেধাবী
Toggle menu

শীলাদেবীর ঘাট কোথায় অবস্থিত?

সঠিক উত্তর
বগুড়া জেলায়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শীলাদেবীর ঘাট বগুড়া জেলায় অবস্থিত।

শীলাদেবীর ঘাট
:
- শীলাদেবীর ঘাট জনশ্রুতিতে বর্ণিত শীলাদেবীর ঘাট বগুড়া জেলার মহাস্থানগড় থেকে ২০০ মিটার পূর্ব দিকে করতোয়া নদীর তীরে অবস্থিত।
- স্থানটির অবস্থান মহাস্থানগড়স্থ বৈরাগীর ভিটার বিপরীত দিকে।
- স্থানীয় কাহিনী-কিংবদন্তী অনুযায়ী শীলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের কন্যা বা ভগ্নি।
- শীলাদেবীর ঘাট বগুড়ায় অবস্থিত।
- মুসলিম সাধক শাহ সুলতান বলখী (রঃ) মাহীসওয়ার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হলে শীলাদেবী করতোয়ার এই স্থানে জলে ডুবে আত্মাহুতি দেন।
- এই স্থানটি তাই শীলাদেবীর ঘাট নামে পরিচিত।

এছাড়াও,
- মহাস্থানগড়, গোবিন্দভিটা, বেহুলার বাসরঘর বগুড়া জেলায় অবস্থিত।
অন্যদিকে,
- পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত।
- কান্ত জীউ মন্দির, পার্বতীপুর রেলওয়ে স্টেশন, বড়পুকুরিয়া কয়লাখনি, রামসাগর দিঘী, সীতাকোট বিহার দিনাজপুর জেলায় অবস্থিত।
- আনন্দবিহার, শালবন বৌদ্ধ বিহার কুমিল্লা জেলায় অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

দিনাজপুর জেলায়
কুমিল্লা জেলায়
বগুড়া জেলায় সঠিক
নওগাঁ জেলায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড