ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। এটি ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক। (সূত্রঃ বিপিসি ও ইআরএল ওয়েবসাইট)