মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?

সঠিক উত্তর

ময়মনসিংহ

সঠিক উত্তর: ময়মনসিংহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা)
- বাংলাদেশে নার্সভুক্ত (NARS) প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ‍ইনস্টিটিউট (বিনা) একটি অন্যতম ও একক প্রতিষ্ঠান যার প্রধান কাজ হলো পরমাণু শক্তির শান্তিপূ্ণ ব্যবহারের মাধ্যমে কৃষি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তাৎপর্য্পূণ অবদান রাখা।
- ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনার প্রধান কার্যালয়ের অবস্থান।
- মুখ্য নির্বাহী হিসেবে মহাপরিচালক বিনা’র সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
- এই দায়িত্ব নির্বাহে তাঁকে পরিচালক (গবেষণা), পরিচালক (প্রশাসন ও সহায়কসেবা) এবং পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) সহায়তা দান করে থাকেন।
- প্রধান কার্যালয়ের  মোট ১১ টি বিভাগের সমন্বয়ে বিনা’র গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
- বিভাগগুলো হলো: উদ্ভিদ প্রজনন, মৃত্তিকা বিজ্ঞান, ফসল শারীরতত্ব, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, কৃষিতত্ত্ব, কৃষি প্রকৌশল, প্রশিক্ষণ, ফলিত গবেষণা ও সম্প্রসারণ, বায়োটেকনোলজি, উদ্যানতত্ব ও কৃষি অর্থনীতি।
- পরমাণু শক্তির ব্যবহারের মাধ্যমে বিনা এযাবৎ ১৯ টি গুরুত্বপূর্ণ ফসলের মোট ১২৫ টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। 
- বিনা সাফল্যের সাথে উদ্ভাবন করেছে শিম, ডাল ও তেল জাতীয় ৯ টি ফসলের জন্য জীবাণুসার, যা মাটির গুণাগুণ রক্ষাসহ ডাল ও তেলজাতীয় ফসলের বৃদ্ধির জন্য নাইট্রোজেন সারের বিকল্প হিসেবে ব্যবহৃত হচেছ।


অন্যদিকে -
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট অবস্থিত পাবনার ঈশ্বরদীতে।
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অবস্থিত ঢাকার ফার্মগেটে।
- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে।

উৎস: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পাবনা
  2. ঢাকা
  3. ময়মনসিংহ সঠিক
  4. গাজীপুর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল