বঙ্গবন্ধু চা ভবন: - চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - শেখ মুজিবুর রহমানের চা শিল্পে অবদান স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকার মতিঝিলে নিজস্ব জমিতে ‘বঙ্গবন্ধু চা ভবন’ নির্মাণ করবে চা বোর্ড। - চা বোর্ডের ৯০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। - এতে বাংলাদেশ চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।