“Where ignorance is bliss, it is foolish to be wise” This is taken from -
সঠিক উত্তর
সঠিক উত্তর: Ode on a Distant Prospect of Eton College
সঠিক উত্তর
সঠিক উত্তর: Ode on a Distant Prospect of Eton College
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
Where is the setting of the play ‘Hamlet’?
হ্যামলেট এর গল্পটি ডেনমার্কে স্থাপিত
English Literature বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “Where ignorance is bliss, it is foolish to be wise” This is taken from - Ode on a Distant Prospect of Eton College.
- Bangla meaning: "যেখানে অজ্ঞতাই সুখের কারণ, সেখানে জ্ঞানী হওয়া বোকামি।"
• ভাবার্থ:
- এই উক্তির মাধ্যমে Thomas Gray বোঝাতে চেয়েছেন যে, অনেক সময় এমন কিছু সত্য বা বাস্তবতা রয়েছে, যা জানলে মানুষের দুঃখ, উদ্বেগ ও মানসিক কষ্ট বেড়ে যায়।
- সে ক্ষেত্রে, সেই সত্য সম্পর্কে অজ্ঞ থাকা মানুষকে মানসিক শান্তি ও সুখ দেয়। তাই যেখানে অজ্ঞতাই সুখের উৎস, সেখানে অপ্রয়োজনীয় জ্ঞান অর্জন করে নিজেকে কষ্ট দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
- তবে এই উক্তি শিক্ষা বা জ্ঞানের বিরোধিতা করে না। বরং এটি জীবনের এমন কিছু পরিস্থিতির কথা বলে, যেখানে কঠিন সত্য সম্পর্কে না জানাই সাময়িকভাবে অধিক শান্তিদায়ক হতে পারে।
• Ode on a Distant Prospect of Eton College:
- এই কবিতাটি 1747 সালে প্রকাশিত হয়।
- এটি ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ "Pindaric Ode" এবং তাঁর প্রথম প্রকাশিত কবিতা।
- এটি মূলত কবির নিজ বিদ্যালয় ইটন কলেজ (Eton College) সম্পর্কে স্মৃতিচারণমূলক একটি কবিতা।
- কবি দূর থেকে বিদ্যালয়টির দিকে তাকিয়ে শৈশবের সুখময় দিনগুলোর কথা ভাবেন এবং তার সঙ্গে প্রাপ্তবয়স্ক জীবনের দুঃখ-দুর্দশার তুলনা করেন।
• সার-সংক্ষেপ:
- Thomas Gray একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে ইটন কলেজ-এর দিকে তাকিয়ে দেখেন যে ছাত্ররা আনন্দের সঙ্গে খেলাধুলায় মেতে আছে।
- এটি দেখে তিনি নিজের শৈশবের কথা মনে করেন, যখন তিনিও তাদের মতোই সুখী ছিলেন।
- তবে ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে এই নির্দোষ ও আনন্দময় সময় বেশিদিন স্থায়ী হয় না।
- যুবক বয়সে প্রবেশের সাথে সাথে জীবনের নানা দুঃখ-কষ্ট, হতাশা ও দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়। তিনি মনে করেন, ভাগ্যের নিষ্ঠুর খেলা থেকে কেউই রেহাই পায় না।
- জীবনের বাস্তবতা কঠিন ও নির্মম। তাই শৈশবের নির্ভেজাল আনন্দ একসময় ম্লান হয়ে যায়।
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Churchyard;
- Ode on a Distant Prospect of Eton College;
- The Bard;
- The Progress of Poesy.
• উল্লিখিত বাকি অপশনগুলো Thomas Gray এর লিখা।
Source: Britannica.
রেফারেন্স মাত্র
English Literature বিষয়ের আরও প্রশ্ন