নিরক্ষরেখার উভয় পার্শ্বে ৫ ডিগ্রি করে এলাকায় সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়। যার কারণে এখানে দিনরাত্রি সবসময় প্রায় সমান এবং তাপমাত্রার সারাবছর একই থাকে। ঋতুপরিবর্তন বিশেষভাবে পরিলক্ষিত হয় না। অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাত এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক ভূগোল)