অনুসর্গ সাধারণত কোথায় বসে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শব্দের পরে
সঠিক উত্তর
সঠিক উত্তর: শব্দের পরে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে।
----------
• অনুসর্গ বা কর্মপ্রবচনীয়:
- বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদ হিসেবে, আবার কখনো শব্দবিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গ কখনো প্রাতিপদিকের পরে, আবার কখনো ‘কে’ ও ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
উদাহরণ:
• বিনা : দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
→ এখানে প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়েছে।
• সনে : ময়ূরীর সনে নাচিছে ময়ূর।
→ এখানে ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে ব্যবহৃত হয়েছে।
• দিয়ে : তোমাকে দিয়ে আমার চলবে না।
→ এখানে দ্বিতীয়া ‘কে’ বিভক্তিযুক্ত শব্দের পরে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন