উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন- নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।