- ফিনিশীয় সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর পূর্বে বর্তমান লেবাননে গড়ে উঠেছিলো। ভূমধ্যসাগর ও লেবানন পর্বতের মধ্যবর্তী স্থানে ফিনিশীয় সভ্যতা বিকাশ লাভ করেছিলো। - টায়ার ও সিডন ফিনিশিয়ার দুটো বিখ্যাত বন্দর। গ্রিকদের দ্বারা ফিনিশীয় সভ্যতার পতন ঘটেছিলো। - ফিনিশীয়রা সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে পরিচিত। - এছাড়া বর্ণমালা আবিষ্কারের জন্যেও ফিনিশীয়রা বিখ্যাত। তারা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালার উদ্ভাবন করেছিল। (তথ্যসূত্র: হিস্টোরি এবং মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)