মেধাবী
Toggle menu

কোথা থেকে আসা হলো?'- কোন ধরনের বাচ্যের উদাহরণ?

সঠিক উত্তর
ভাববাচ্য

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'কোথা থেকে আসা হলো?'- ভাববাচ্যের উদাহরণ। 

ভাববাচ্য:
যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন,
- কোথা থেকে আসা হলো।
- এবার বাঁশিটি বাজানো হোক।
------------------------------- 
কর্মবাচ্য:
যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন,
- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।
- চিঠিটা পড়া হয়েছে।

কর্তাবাচ্য:
যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।
যেমন,
- আমি আগামীকাল বাড়ি ফিরব।
- ফ্যানটা অনেক জোরে ঘুরছে ।

কর্মকর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্মপদই কর্তিস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়।
যেমন,
কাজটি ভালো দেখায় না।
বাঁশি বাজে এ মধুর লগনে।

বি. দ্র. মাধ্যমিক ব্যাকরণ নতুন সংস্করণে- কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এই তিন ধরনের বাচ্যের উদাহরণ দেয়া আছে।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য সঠিক
কর্তৃকর্মবাচ্য

প্রশ্ন তথ্য

বিষয়
English
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড