১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন গৃহীত হয়। এটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন রামসার সাইট।