জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলোঃ - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) - পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA) - ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) - ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) - আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)
The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন। এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত। সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।