• কৃষি শুমারি: - স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে। - তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। - কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় ৩ টি। যথা- শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ। - বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৬টি। - সর্বশেষ কৃষি শুমারি করা হয় - ২০১৯ সালে। - এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'। - বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।
তথ্যসূত্র- কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস ।