বাংলাপিডিয়ায় 'মহাশ্মশান' মহাকাব্যের প্রকাশকাল ১৯০৪ সাল দেয়া আছে। আবার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখরের বই অনুসারে মহাশ্মশান ১৯০৫ সালে প্রকাশিত হয়।
তবে মহাশ্মশান বাক্যগ্রন্থের ভূমিকায় কবির স্বাক্ষরের তারিখ ছিল ২৫ অগ্রহায়ন, ১৩১১ সন, যা ইংরেজি ১০ ডিসেম্বর ১৯০৪ সাল। এই সূত্র থেকে উপলব্ধ হয় যে মহাশ্মশান ১৯০৪ সালেই প্রকাশিত হয়েছে। মূল পরীক্ষায় যদি অপশনে ১৯০৪ না থাকে, তাহলে ১৯০৫ সঠিক উত্তর হিসেবে নেয়া যেতে পারে। -------------------------
⇒ 'মহাশ্মশান' মহাকাব্য: • কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৪ সালে প্রকাশিত হয়। • কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়। • পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত। • কাব্যটি তিনটি খণ্ডে রচিত। • প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, তৃতীয় খণ্ডে ৭টি সর্গ বিদ্যমান।
================ ⇒ কায়কোবাদ: - আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ। - তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী। - কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)। - মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ - মহাশ্মশান (মহাকাব্য), - কুসুম কানন, - অশ্রুমালা, - শিবমন্দির, - অমিয়ধারা, - শ্মশানভষ্ম, - মহররম শরীফ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।