• বিশ্ব প্রাণী দিবস: - ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। - পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের অধিকার নিশ্চিতে দিবসটি পালন করা হয়ে থাকে। - বিশ্ব প্রাণী দিবস সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামের একজন জার্মান লেখক ও প্রকাশক (মানুষ ও কুকুর) নামের একটি ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন। - তিনিই প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এ দিবস পালন করেন। - পরে ১৯২৯ সালে এই দিবসটি পালনের জন্য প্রতিবছর ৪ অক্টোবর নির্ধারণ করা হয়। - ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। - ২০০৩ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘নেচারওয়াচ ফাউন্ডেশন’ বিশ্ব প্রাণী দিবস পালনের বিষয়টি সমন্বয় করছে। - বিশ্ব প্রাণী দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী প্রাণীদের কল্যাণ এবং অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি ও তা বৃদ্ধি করা।