মেধাবী
Toggle menu

ইন্টারনেটের প্রকৃত যাত্রা কখন শুরু হয়?

সঠিক উত্তর
১৯৬৯ সালে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে ARPANET নামে একটি প্রজেক্ট চালু হয়, যা ছিল প্রথম ডিজিটাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারগুলো একে অপরের সাথে তথ্য বিনিময় করতে সক্ষম হয়। ARPANET ছিল ইন্টারনেটের ভিত্তি এবং পরবর্তীতে বিভিন্ন উন্নতির মাধ্যমে এটি আজকের বিস্তৃত বিশ্বব্যাপী ইন্টারনেটে রূপান্তরিত হয়। তাই, ১৯৬৯ সালেই ইন্টারনেটের যাত্রা শুরু বলে ধরা হয়, যেখানে প্রথমবারের মতো কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ধারণা বাস্তবায়িত হয়।- সুতরাং, সঠিক উত্তর: খ) ১৯৬৯ সালে।ইন্টারনেট: - টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলে। - ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ১৯৯০ সাল থেকে শুরু হলেও প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। - যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ১৯৬৯ সালে Advanced Research Projects Agency Network (ARPanet) চালু করে। - ১৯৯০ সালে ইন্টারনেটের কার্যক্রম শুরু হলেও ১৯৯৪ সালের পূর্বে তাকে এই নামে ডাকা হত না। - ১৯৯৪ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয়। - বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম ইন্টারনেট। - ইন্টারনেটের সুবাদে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারীগণ একই বলয়ে আবদ্ধ হতে পেরেছেন, তাই ইন্টারনেটকে অনেকেই নেটওয়ার্কের নেটওয়ার্ক বলে। - ইন্টারনেটের সংযোগ নিতে হলে অনেক জিনিসের দরকার হয়। যথা- কম্পিউটার, মডেম, টেলিফোন বা অন্য কোন লাইন, সফটওয়্যার, আইএসপি ইত্যাদি। ইন্টারনেট এর ব্যবহার: - নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যবহার হলো ইন্টারনেট। - মূলত নিম্নলিখিত কাজে ইন্টারনেট ব্যবহার করা হয়- • দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা। • তথ্য সংরক্ষণ করা। • ই-কমার্স ব্যবহার করা। • তথ্যের গোপনীয়তা রক্ষা করা। • ঘরে বসে ক্রয়-বিক্রয় করা। • ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। • মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৯৩ সালে
১৯৬৯ সালে সঠিক
১৯৮০ সালে
১৯৯৬ সালে

প্রশ্ন তথ্য

বিষয়
আই সি টি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড