মূল বিষয়বস্তুতে যান

ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

সঠিক উত্তর

১৬১০ সালে

সঠিক উত্তর: ১৬১০ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রাজধানী ঢাকা:
- ঢাকা বাংলাদেশের রাজধানী হিসেবে একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
- ঢাকার ইতিহাস মুঘল আমল থেকে শুরু করে আজকের আধুনিক বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।
- ঢাকার রাজধানী হিসেবে যাত্রা শুরু হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়।

উল্লেখ্য,
- এর পরে ঢাকা রাজধানী হিসেবে অবস্থান কখনও স্থায়ী হয়নি, কারণ ১৬৫০ খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেন।
- তবে, ১৬৬০ সালে শাহ সুজার পতনের পর সুবেদার মীর জুমলা পুনরায় ঢাকাকে বাংলার রাজধানী করেন।
- পরবর্তীকালে ১৭১৭ খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে আসাম ও পূর্ব বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- তবে, কংগ্রেসের তীব্র প্রতিবাদের কারণে ১৯১১ সালে ব্রিটিশ সরকার পুনরায় বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর করে।
- ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর ঢাকা পূর্ব বাংলার রাজধানী হিসেবে নতুন করে বিকশিত হতে শুরু করে।
- ঢাকায় রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায়।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে মর্যাদা লাভ করে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১২৫৫ সালে
  2. ১৬১০ সালে সঠিক
  3. ১৯০৫ সালে
  4. ১৯৪৭ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল