১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) এর মধ্যে অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। যার কারণে চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিতি পায়।
অসলো চুক্তির ফলে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন এতে মধ্যস্থতা করেন।