মেধাবী
Toggle menu

যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন কত সালে পূর্ণতা পায়?

সঠিক উত্তর
১৯৪৯

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জেনেভা কনভেনশন ১৯৪৯ (Geneva Convention)
যুদ্ধকালীন আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জেনেভায় বেশ কয়েকটি কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তার প্রেক্ষিতে ১৯৪৯ সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এটি জেনেভা কনভেনশন- ১৯৪৯ নামে পরিচিত।

এ কনভেনশনের সূচনা হয় ১৯৪৯ সালেরও প্রায় শত বছর আগে, ১৮৬৪ সালে। পরে অনেক পর্যায় পেরিয়ে ১৯৪৯ সালে তা পূর্ণতা পায়। 

জেনেভা কনভেনশনের পূর্বে স্বাক্ষরিত চুক্তি সমূহ:
যুদ্ধাহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ সংক্রান্ত প্রথম নীতি প্রণয়ন করা হয় ২২ আগস্ট, ১৮৬৪ সালে।
 জেনেভায় স্বাক্ষরিত এই নীতিকে “প্রথম জেনেভা কনভেনশন” (First Geneva Convention) বলা হয়। 
প্রথম জেনেভা কনভেনশন স্বাক্ষরে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯০৬ সালে প্রথম জেনেভা কনভেনশনটি সংশোধিত করা হয়। এতে যুদ্ধক্ষেত্রে বন্দি হওয়া সৈন্য, মেডিকেল টীমের সদস্য ও স্বেচ্ছাসেবীদের সুরক্ষা নিশ্চিত করা হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৯ সালে জেনেভা কনভেনশন পুনরায় সংশোধন করা হয় এবং এতে যুদ্ধবন্দিদের অধিক সুরক্ষা নিশ্চিত করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আবার তা সংশোধন করা হয় এবং পূর্ণাঙ্গরূপে নীতি প্রণয়ন করে নতুন চুক্তি স্বাক্ষর করা হয়।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্বে স্বাক্ষরিত জেনেভা কনভেনশন - এর ব্যাপক পরিবর্তনের মাধ্যমে নতুন করে ১৯৪৯ সালে জেনেভা চুক্তি স্বাক্ষর হয়। রেডক্রসসহ অন্যান্য মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থা এই কনভেনশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৬৪
১৯৪৯ সঠিক
১৯৪৬
১৯৪৭

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড