ব: - ব বর্ণের সাধারণ উচ্চারণ [ব]। - তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে স্বাতন্ত্র্য আছে। - শব্দের আদিতে ব-ফলার উচ্চারণ হয় না। যেমন – ত্বক [তক্], শ্বশুর [শোশুর্], স্বাধীন [শাধিন্]। - শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন- অশ্ব [অশশো্], বিশ্বাস [বিশ্শাশ্], পক্ব [পক্কো]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।