মূল বিষয়বস্তুতে যান

কোন তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসাবিজ্ঞানে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয়?

সঠিক উত্তর

কোবাল্ট-60

সঠিক উত্তর: কোবাল্ট-60

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

মানসিক দক্ষতা ১ নম্বর

আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

মানসিক দক্ষতা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

◉ ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত প্রধান তেজস্ক্রিয় আইসোটোপ হলো কোবাল্ট-60। এটি গামা রশ্মি নির্গত করে, যা ক্যানসার কোষ ধ্বংস করতে ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় আইসোটোপ:- পর্যায় সারণিতে 82Pb এর পরবর্তী মৌলসমূহ বিশেষ করে 86Rn থেকে শুরু করে সারণির শেষের দিকের সব মৌল এবং তাদের যৌগসমূহ তেজস্ক্রিয়। - প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের মধ্যে কিছু আইসোটোপ সুস্থিত হলেও বেশির ভাগ আইসোটোপই অস্থিত। - এই আইসোটোপগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয় বলে এ ধরনের আইসোটোপগুলোকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহার:- শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।- আবার নিরাময়ের জন্য 60Co থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।- থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131(131I) ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে।- শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা (blood-leucaemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-৩২ (32P) এর ফসফেট ব্যবহৃত হয়।- দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য 99mTc (Isotope of Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়। - প্লুটোনিয়াম-২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়। অন্যান্য অপশনসমূহ, ক) আয়োডিন-131 মূলত থাইরয়েড ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। খ) পৃথিবীর বয়স নির্ধারণে C-14 আইসোটোপ ব্যবহার হয়। ঘ) ইউরেনিয়াম-235 প্রধানত পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আয়োডিন-131
  2. কার্বন-14
  3. কোবাল্ট-60 সঠিক
  4. ইউরেনিয়াম-235

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

মানসিক দক্ষতা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

  2. 2

    নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD - KF - ? PM - TR

  3. 3কোন বানানটি শুদ্ধ?
  4. 4Choose the correct sentence.
  5. 5নিচের কোন বানানটি শুদ্ধ?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল