What was the most significant contribution of the Phoenician civilization to the modern world?
সঠিক উত্তর
সঠিক উত্তর: The Alphabet
সঠিক উত্তর
সঠিক উত্তর: The Alphabet
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বর্ণমালার উদ্ভাবন:
- প্রাচীন ফিনিশীয় (Phoenician) সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী অবদান হলো তাদের উদ্ভাবিত বর্ণমালা।
- খ্রিস্টপূর্ব ১০ম শতকের দিকে তারা ২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে একটি সরল লিখন পদ্ধতি তৈরি করে, যা পূর্ববর্তী চিত্রভিত্তিক বা জটিল লিপির চেয়ে অনেক সহজ ছিল।
- আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকে। ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে পূর্ণতা দান করে। এছাড়া গ্রিকরা ফিনিশীয়দের কাছ থেকে কলম, কালি ও কাগজের ব্যবহার শেখে।
- এই ফিনিশীয় বর্ণমালা থেকেই পরবর্তীতে গ্রিক, ল্যাটিন এবং আধুনিক বিশ্বের বেশিরভাগ বর্ণমালার উৎপত্তি ঘটেছে।
• ফিনিশীয় সভ্যতা:
- ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে ১২৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৫ কিলোমিটার প্রস্থ সম্বলিত একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের ক্ষুদ্র রাষ্ট্রটি গড়ে উঠেছিল।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে তাদের উত্থান হয়েছিল। নানা ঘটনা প্রবাহের পর ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার টায়ার নগরী দখল করে একে সম্পূর্ণ ধ্বংস করে দেন। আর তখনই ফিনিশীয় সভ্যতার পতন ঘটে।
এছাড়াও,
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। তাদের মূল অবদানসমূহ জড়িয়ে আছে নৌ-বাণিজ্যকে কেন্দ্র করে। তাদের ছিল অনেকগুলো সমুদ্র বন্দর। তাদের বিখ্যাত দুটি বন্দর হলো টায়ার ও সিডন। ফিনিশীয় বণিকগণ জাহাজ নিয়ে ব্যবসার জন্য ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগড় পাড়ি দিত। মূলত ফিনিশীয়রাই প্রথম পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে।
- ফিনিশীয়রা বাণিজ্যের পাশাপাশি কারিগরি ক্ষেত্রেও দক্ষতা অর্জন করেছিল। গ্রিক কবি হোমারের লেখায় ফিনিশীয়দের তৈরি পোশাক ও সোনার অলংকারের কথা রয়েছে। তারা জেরুজালেমে তৈরি করেছিল মন্দির।
উৎস: i) Britannica.
ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন