১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নির্বাচনি জোট গঠিত হয়।
এই জোটের প্রতীক ছিলো নৌকা। মুসলিম লীগের প্রতীক ছিলো হারিকেন।
নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মনোনীত হন শেরে বাংলা এ কে ফজলুল হক।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)