এন্টনি ফিরিঙ্গি - ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল। - তাঁর প্রকৃত নাম হেনসম্যান এন্টনি (Hensman Anthony)। - তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিস্টান। - পশ্চিমবঙ্গের চন্দননগরের ফরাসডাঙায় তিনি বসবাস করতেন। - তিনি খ্রিস্টান হলেও বাঙালি কালি সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। - তিনি হিন্দু বিধবা কে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কাকীমন্দির প্রতিষ্ঠা করেন।
তাঁর একটি বিখ্যাত গান- ‘আমি ভজন সাধন জানি নে মা নিজে ত ফিরিঙ্গি। যদি দয়া করে কৃপা কর হে শিবে মাতঙ্গী।’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।