- ভূত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। - গঠন অনুসারে শিলা তিন প্রকার। যথাঃ - আগ্নেয় শিলা - পাললিক শিলা - রূপান্তরিত শিলা। - এদের মধ্যে পাললিক শিলা গঠিত হয় পলি সঞ্চিত হয়ে। পাললিক শিলার বৈশিষ্ট্য সমূহ হলো: - জীবাশ্ম দেখা যায় - স্তর লক্ষ্য করা যায় - পাললিক শিলা নরম, ভঙ্গুর - সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। - বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। অন্যদিকে, - আগ্নেয় ও রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না। (তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)