মূল বিষয়বস্তুতে যান

প্যারেনকাইমা কী ধরণের টিস্যু?

সঠিক উত্তর

সরল টিস্যু

সঠিক উত্তর: সরল টিস্যু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সরল টিস্যু (Simple Tissue):
- যে স্থায়ী টিস্যু একই প্রকার কোষ দ্বারা গঠিত, একই উৎসস্থল থেকে উৎপন্ন হয় এবং একই ধরনের কাজ করে তাকে সরল টিস্যু বলা হয়।
- আকৃতি ও প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিনভাগে ভাগ করা হয়। যথা: 
১. প্যারেনকাইমা,
২. কোলেনকাইমা এবং 
৩. স্ক্লেরেনকাইমা।

প্যারেনকাইমা (Parenchyma):
- প্রায় সমান ব্যাস বিশিষ্ট, পাতলা বা পুরু প্রাচীর যুক্ত কোষ দ্বারা এই টিস্যু গঠিত।
- এই প্রকার টিস্যুর কোষের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা প্রায় একইরকম হয় এবং দেখতে গোলাকার, ডিম্বাকার, লম্বাটে বা বহুভূজাকৃতির হয়।
- এই কোষে আন্ত:কোষীয় ফাঁক থাকতে পারে কিংবা নাও পারে।
- এদের কোষ প্রাচীর সাধারণত পাতলা এবং সমান পুরু হয়।
- উদ্ভিদের মূল, কান্ডের ত্বক, মজ্জা, মজ্জারশ্মি, পাতার মেণোফিল টিস্যু, বীজের ভ্রূণ ও এন্ডোস্পার্ম, ফল ও ফুলের নরম ও মাংসল অংশ ইত্যাদি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সরল টিস্যু সঠিক
  2. ভাজক টিস্যু
  3. তরুক্ষীর টিস্যু
  4. জটিল টিস্যু

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল