মূল বিষয়বস্তুতে যান

‘আকাশে বিদ্যুৎ চমকায়’ বাক্যে ''চমকায়'' কোন ধরনের ক্রিয়ার উদাহরণ?

সঠিক উত্তর

নাম ক্রিয়া

সঠিক উত্তর: নাম ক্রিয়া

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গঠন বিবেচনায় ক্রিয়া ৫ প্রকার।
যথা:
১. সরল ক্রিয়া: একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে তা সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে।
যেমন: সে লিখছে, ছেলেরা খেলছে ইত্যাদি।

২. প্রযোজক ক্রিয়া: কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন: তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন।

৩. নাম ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক শব্দের শেষে ‘আ’ বা 'আনো' প্রত্যয় যোগ করে যে যে ক্রিয়া গঠিত হয় তাকে নামক্রিয়া বলে।
যেমন: আকাশে বিদ্যুৎ চমকায়। 

৪. সংযোগ ক্রিয়া: বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক শব্দের শেষে ‘করা', 'কাটা', 'হওয়া', 'দেওয়া' ইত্যাদি যোগ করে সংযোগ ক্রিয়া গঠিত হয়।
যেমন: ভাঙন ধরা, লজ্জা পাওয়া, আছাড় খাওয়া, পকেট মারা ইত্যাদি।

৫. যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন: মরে যাওয়া, এগিয়ে আসা, বলে ফেলা, বুঝে নেওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সরল ক্রিয়া
  2. নাম ক্রিয়া সঠিক
  3. সংযোগ ক্রিয়া
  4. যৌগিক ক্রিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল