রাজবংশী: - রাজবংশী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী। - হিমালয় অঞ্চল বা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আগত রাজবংশীরা খর্বকায়, চ্যাপ্টা নাক, উঁচু চোয়ালবিশিষ্ট এক মিশ্র জনগোষ্ঠীর মানুষ। - এরা প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী। - বর্তমানে এদের কেউ কেউ মুসলমান, কেউবা খ্রিস্টান। - বাংলাদেশে এদের বসবাস প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী এবং অতি অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়। - রাজবংশীরা মূলত কৃষিজীবী, তবে মাছধরা এবং মাছ বিক্রয় এদের অন্যতম পেশা। - মেয়েরা কুটির শিল্পের কাজে দক্ষ। - পিতাই পরিবারের প্রধান। - রাজবংশীদের কোন লেখ্য ভাষা বা বর্ণমালা নেই। - এদের ভাষা স্থানিক তথা আঞ্চলিক ভাষার এক মিশ্ররূপ।