দাঁড়ি: - দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। - বাংলা রচনায় দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য যতির তুলনায় বেশি। - বিবৃতিমূলক সরল বাক্যে শুধু একটি দাঁড়ি দিয়ে শেষ হয়। - এর বিরতিকাল এক সেকেন্ড। - অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝায় এমন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। যেমন: - তোমার লেখা হলে কলমটা দিয়ো তো। - প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।
অন্যদিকে, - হাইফেন - থামার প্রয়োজন নেই। - কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। - সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
উৎস: ১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)। ২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।