মেধাবী
Toggle menu

স্ট্রোকের কারণে কোন শারীরিক সমস্যাটি দেখা দেয়?

সঠিক উত্তর
প্যারালাইসিস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্ট্রোকের কারণে প্যারালাইসিস নামক শারীরিক জটিলতা দেখা দেয়। 

- প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হচ্ছে মানুষের শরীরের কোনো অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারানো।
- মাংসপেশি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নাড়াচড়া করিয়ে থাকে, আর যদি ওই অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারায় তখন রোগী শরীরের ওই অংশের নড়াচড়া করার ক্ষমতা হারায়, অনেক সময় ওই অংশের বোধ বা অনুভূতি শক্তিও হারিয়ে ফেলে,তখন এটাকেই বলে প্যারালাইসিস।
- প্যারালাইসিস রোগ দেখা দেয়ার সাথে সাথে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে।
- প্যারালাইসিসের জন্য রোগীর ওষুধের চেয়েও বেশি দরকার হলো পরিচর্যার এবং প্রশিক্ষণের।
- ওষুধ হিসেবে প্রয়োজন অনুযায়ী পেনটস্রিফাইলিন, ভিমপোসিটিন, এসপিরিন ইত্যাদি দেয়া যেতে পারে।
- প্যারালাইসিস রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে আমেরিকায় ৫.৪ মিলিয়ন জনগোষ্ঠীর উপর করা এক গবেষণায় দেখা যায় প্রতি ৫০ জন লোকের মধ্যে ১ জন প্যারালাইসিসে আক্রান্ত।
- প্যারালাইসিস বিষয়টি মূলত নিউরোমাসকুলার অর্থাৎ নার্ভ ও মাংসপেশির সঙ্গে সম্পর্কিত। 
- নার্ভের ইনজুরি বা অস্বাভাবিকতার কারণে মাংসপেশির পরিবর্তন বা দুর্বলতা বা অক্ষমতাই প্যারালাসিস হওয়ার জন্য প্রাথমিক সূচক। 

সূত্র- ২২৬ পৃষ্ঠা, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি, দৈনিক জনকণ্ঠ পত্রিকা [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

এপিলেপসি
প্যারালাইসিস সঠিক
পারকিনসন
অস্টিওপরোসিস

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড