ক্ষমতা স্বতন্ত্রীকরণের জন্য কী করা প্রয়োজন?
সঠিক উত্তর
প্রত্যেক বিভাগকে পৃথক ক্ষমতা দেওয়া
সঠিক উত্তর: প্রত্যেক বিভাগকে পৃথক ক্ষমতা দেওয়া
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
• ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বুঝায় রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন ও বিচার ক্ষমতা পৃথক ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির হাতে অর্পণ করা যাতে এক বিভাগ অন্য বিভাগের ক্ষমতায় হস্তক্ষেপ করতে না পারে।
• ক্ষমতা স্বতন্ত্রীকরণের এই ধারণা প্রাচীনকালের রাষ্ট্রবিজ্ঞানীদের নিকটও পরিচিত ছিল। এরিস্টটল, পলিবিয়াস, সিসেরো প্রমুখ চিন্তাবিদগণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে আলোচনা করেছেন।
• মধ্যযুগ ও আধুনিক যুগেও এই মতবাদের সমর্থন মিলে। মধ্যযুগে মার্সিলিও অব পাদুয়া ও জিন বডিন এবং আধুনিক যুগে হবস, লক প্রভৃতি দার্শনিকগণও এই মতবাদ সমর্থন করেন।
• ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে রাষ্ট্র বিজ্ঞানে স্থায়ী আসন দেন মন্টেস্কু। ১৭৪৮ সনে তিনি তার 'The spirit of laws' গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন। এজন্য তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা বলা হয়।
• মন্টেস্কু মনে করেন যে, প্রত্যেক সরকারের তিন ধরনের ক্ষমতা রয়েছে - আইন প্রণয়ন, শাসন ও বিচার সংক্রান্ত ক্ষমতা। তিনি বলেন যে, এই তিনটি ক্ষমতা অথবা এর যেকোনো দুটি এক হাতে বা এক ব্যক্তিগোষ্ঠীর হাতে একত্রিত হলে ব্যক্তি স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- সরকারের অঙ্গগুলোকে ক্ষমতাশূন্য করা
- প্রত্যেক বিভাগকে পৃথক ক্ষমতা দেওয়া সঠিক
- বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য রক্ষা না করা
- এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের সম্পর্ক না রাখা
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00